• সমগ্র বাংলা

কালিয়াকৈরে ছাত্রকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ  

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর দশতলা ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে বন্ধুকে হত্যা করার অভিযোগ উঠেছে। 

সোমবার (৯ই সেপ্টেম্বর)  রাত আনুমানিক নয়টার দিকে  উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় ইউনিক টাওয়ারের ছাদে সাব্বিরকে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।  

নিহত ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার সফিপুর আহমদ নগর চৌরাস্তা এলাকার মৃত লিটন মিয়ার ছেলে। 

স্থানীয়দের ধারণা, বন্ধু রাকিব ও সাকিব এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাকিব, সাকিব এবং সাব্বির একসাথে জিম সেন্টারে শারীরিক চর্চা শেষ করে রাকিব ও সাকিবের বাসা ইউনিক টাওয়ারের ছাদে ঘুরতে যায়। সঙ্গে ছিল করণ ও সোহান নামের দুই কিশোর। রাকিব ও সাকিব করণ ও সোহানকে মুড়ি আনতে দোকানে পাঠায়। কিছুক্ষণ পর করণ ও সোহান ফিরে আসার সময় নিচে মানুষের ভিড় দেখতে পায় এবং সেখানে গিয়ে রক্তমাখা অবস্থায় সাব্বিরকে পড়ে থাকতে দেখে। পরে তারা ছাদে গিয়ে সাব্বিরের কাটা নখ ও রক্তমাখা অস্ত্র পড়ে থাকতে দেখে। স্থানীয়রা বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাব্বিরকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি কাটা আঙ্গুল ও একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন ঘটনাস্থলে থেকে হত্যাকান্ডের কাজে ব্যবহৃত আলামত সংগ্রহ করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo