• সমগ্র বাংলা

ইমাম, খতিব ও সাংবাদিকদের সাথে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মুক্তাগাছা শাখার উদ্যোগে  উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে। ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার সকাল ১০টায় ইসলামী ব্যাংক মুক্তাগাছা শাখার মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভিপি ও ময়মনসিংহ হেড অব জোন আব্দুল কাদের সরদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংককে আল্লাহ খাঁদের কিনারা থেকে বাঁচিয়েছেন। এসময় তিনি ব্যাংককে ফিরে পাওয়ায়  মহান রাব্বুল আল আমীনের দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, এই ব্যাংক জনগণের আস্থা নিয়ে গত ৪১ বছর যাবৎ সেবা দিয়ে আসছে। বিগত সরকারের ছত্রছায়ায় এসআলম গ্রুপ আমাদের ব্যাংকে লুটপাট ও ডাকাতি করেছে। জালিম সরকার বিদায় নিয়েছে। আপনাদের সহযোগিতায় আমার আবার ঘুরে দাঁড়াব ইনশাআল্লাহ। তিনি ইমামদের জুমা’র খুতবায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সততা, বিশ^স্থতা সম্পর্কে তুলে ধরার আহবান জানান। 

সাংবাদিকদের বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের মাধ্যমে সমাজের ভাল-মন্দ, দোষ-গুণ প্রকাশ পায়। আপনারা আমাদের ভাল কাজ গুলো সমাজের সামনে তুলে ধরবেন এবং আমাদের ভুলগুলোও তুলে ধরবেন যাতে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ মুক্তাগাছা শাখার প্রধান কাজী মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ জোনের এসভিপি মোহাম্মদ খলিলুর রহমান, মুক্তাগাছা আব্বছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মতিউর রহমান, ইসলামীক ফান্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম (মউশিক) মুক্তাগাছার মডেল কেয়ারটেকার ও সরকারি ব্যবস্থাপনার মুক্তাগাছা হজ¦ রেজিস্টার সাখাওয়াত হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে ইসলামী সঙ্গিত পরিচালনা করেন নোঙর সাংস্কৃতি সংস্থার পরিচালক হাবিবুল্লাহ মিজবাহ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের প্রায় দেড়শতাধিক ইমাম, খতিব ও প্রিন্ট-ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সিগারেট জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ঘরের ভেতর জমে থাক...

image

কালিয়াইশ ইউনিয়ন পরিষদে সেবায় ভোগান্তি; তদন্তের নির্দেশ ইউ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...

image

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...

image

৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...

image

সৈয়দপুর নিখোজ যুবকের লাশ দিনাজপুর সদরে উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যু...

  • company_logo