ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় শেরপুর গামী দ্রুত গতির অজ্ঞাত যাত্রীবাহী বাস চাপায় আক্কাস আলী নামের এক পোশাক শ্রমিক (২৯) নিহত হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আক্কাস আলী শেরপুরের শ্রীবরদী উপজেলার মালামারি গ্রামের আব্দুস ছালামের ছেলে। সে শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের বেলাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে নোমান শিল্প গ্রুপের স্থানীয় নাইস ডেনিম পোশাক কারখানায় অপারেটর পদে চাকিরি করতো। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, আক্কাস আলী মহাসড়ক পার হয়ে মীর সিরামিক কারখানার সামনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ টাকা থেকে তুলতে যায়।
এসময় ফেরার পথে শেরপুরগামী দ্রুত গতির অজ্ঞাত যাত্রীবাহী বাস চাপা দিয়ে চলে যায়। মাথায় মারাত্বক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...
ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

মন্তব্য (০)