• সমগ্র বাংলা

কাপাসিয়ার কৃষকরা বিনামূল্যে পেলো ফলজ ও বনজ চারা গাছ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে বিনার আঞ্চলিক গবেষণা কেন্দ্রের সামনে উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের ২০ জন কৃষদের মাঝে এ চারা গাছ বিতরণ করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) ‘‘গবষেণা কার্যক্রম শক্তশিালীকরণ”প্রকল্পে অর্থায়নে ও গাজীপুর বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ও পরমাণু কৃষি বিজ্ঞানী ড. মো. আবুল কালাম আজাদ। 

বিনা গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্ব ও পরীক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার বিজ্ঞানী ড. মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহের এসএসও ড. রেজা মোহাম্মদ ইমন এবং ড. মো. হাসানুজ্জামান। এ সময় বক্তারা কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা তথা পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে ফলজ ও ঔষধি বিভিন্ন জাতের উদ্ভিদের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, কৃষকরা বিনামূল্যে ফলজ ও ঔষধি চারা গাছ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন এবং তারা এগুলো যত্ন সহকারে উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় বিনা গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা, কৃষক, বিভিন্ন মাধ্যমের স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা তথা পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় ।  বিতরকৃত চারা গাছের মধ্যে ছিল বিনালেবু, বারি আম-৪, আম্রপালি, চায়না-৩ লিচু, আঠাবিহীন কাঁঠাল, বেল, ড্রাগন, আমড়া, লটকন, জাম্বুরা ও নিম।

মন্তব্য (০)





image

সৃষ্টিকর্তার পরেই যেন মানুষ বিচার বিভাগের ওপর নিজের আস্থা...

ঝিনাইদহ প্রতিনিধি: শুক্রবার ঝিনাই...

image

ফরিদপুরে মশলা চাষের নতুন দুয়ার: বারি'র আধুনিক প্রশিক্ষণ ...

ফরিদপুর প্রতিনিধি : আমদানিনির্ভরতা কমিয়ে দেশের মাটিতে মশলার...

image

বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে ইউসিবির সম্মাননা...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈধ ব্যাংক...

image

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্ক...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে দত্তপাড়া ...

image

সিগারেট জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ঘরের ভেতর জমে থাক...

  • company_logo