• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় তেলের ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হয়ে নিহত ৪৮

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় একটি তেলের ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপির। স্থানীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থা জানিয়েছে, যাত্রী ও গবাদি পশু বহনকারী একটি ট্রাকের সঙ্গে জ্বালানিবাহী ট্যাংকারটির সংঘর্ষ হয়।

এসময় আরও কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। সংস্থাটির মুখপাত্র হুসাইনি ইব্রাহিম জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জন মারা গেছেন। কর্মকর্তারা এখনো ঘটনাস্থল পরিষ্কারের চেষ্টা করছেন। নাইজেরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা এনএনপিসি লিমিটেড গত সপ্তাহে পেট্রোলের দাম একলাফে ৩৯ শতাংশ বাড়িয়েছে। এ নিয়ে প্রায় এক বছরের মধ্যে দ্বিতীয়বার তেলের দাম বড় আকারে বাড়ানো হলো। কিন্তু এরপরও দেশটিতে জ্বালানি তেলের ঘাটতি অব্যাহত রয়েছে।

ফলে সেখানকার প্রধান শহর ও নগরগুলোতে তেলের জন্য গাড়িচালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এর আগে, গত মাসে নাইজেরিয়ায় অর্থনৈতিক সংকটে জেরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি, উত্তরাঞ্চলের বেশি কয়েকটি রাজ্যে কারফিউ জারি করা হয়। 

বিক্ষোভকারীদের দাবি, খাদ্যের অভাব, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ওই সংঘর্ষে নাইজেরিয়ার তিন রাজ্যে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে এ ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo