• সমগ্র বাংলা

ফরিদপুরে পদত্যাগে বাধ্য করানো সেই অধ্যক্ষকে ফুলের মালা দিয়ে কলেজে আনলো শিক্ষার্থীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ হাতুড়িপেটা করে পদত্যাগে বাধ্য করানো ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের সেই অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে ফুল দিয়ে বরণ করে কলেজে নিয়ে এসেছে শিক্ষার্থীরা। 

রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রথমে মানববন্ধন ও বিক্ষোভ করে অত্র কলেজের শিক্ষার্থীরা। পরে কোয়ার্টারের  বাসা থেকে অধ্যক্ষ ওবায়দুর রহমানকে ফুলের মালা পড়িয়ে দিয়ে তাকে কলেজে নিয়ে আসে শিক্ষার্থীরা। বাসা থেকে পায়ে হেটে তাকে নিয়ে আসার সময় হামলাকারীদের বিরুদ্ধে নানা ধরণের স্লোগান দিতে থাকে। পরে অধ্যক্ষকে তার কলেজের নিজ কার্যালয়ের চেয়ারে বসিয়ে দেয় তারা। এসময় অধ্যক্ষের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান শিক্ষার্থীরা।

এছাড়াও দুপুরে নবকাম কলেজের অধ্যক্ষর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন শিক্ষক ও শিক্ষিকারা। অন্যথায় তারা ক্লাস বর্জনেরও ঘোষনা দেন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে  নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে হাতুড়িপেটা করে পদত্যাগপত্রে সই নেন স্থানীয় কয়েকজন দূর্বৃত্ত। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo