• সমগ্র বাংলা

উলিপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৮ সেপ্টেম্বর) দুপুরে ছাত্র জনতা ও অভিভাবকবৃন্দের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে যমুনা ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা বেগমের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন- ইউপি সদস্য আনিসুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আব্দুর রহিম সরকার,  আকবর আলী মিয়াজী প্রমুখ।

এ বিষয়ে প্রধান শিক্ষক শরিফা বেগম তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অভিযোগগুলো ভিত্তিহিন বলে দাবি করেন তিনি।

উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) নার্গিস ফাতিমা তোকদার বলেন, অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo