• সমগ্র বাংলা

মামলা করতে এসে বগুড়ায় বেধড়ক মারপিটের শিকার হিরো আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ নির্বাচনে অনিয়ম কারচুপি নিয়ে ওবায়দুল কাদের এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা করতে এসে আদালতে বেধড়ক মারপিটের শিকার হয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রোববার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই মারপিটের ঘটনা ঘটে। ২০১৮ সালের সংসদ নির্বাচন এবং ২০২৩ সালের উপনির্বাচনে হামলা এবং ভোট চুরির অভিযোগ এনে ওবায়দুল কাদের, হাবিবুল আউয়াল এবং সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেনকে আসামী করে রোববার আদালতে মামলা করতে আসেন হিরো আলম।

আদালতে মামলার আবেদন জমা দিয়ে নিচে নেমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন আলম।  এসময় ৮/১০ জন যুবক অতর্কিতে হামলা করে হিরো আলমের উপর।তারা হিরো আলমকে বেধড়ক চড় কিল ঘুষি এবং লাথি মারতে থাকেন। এক পর্যায়ে তাকে মারতে মারতে আদালত চত্বর থেকে সামনের সার্কিট হাউজ রোডে নিয়ে যান তারা। সেখানেও বেশ কিছুক্ষণ মারপিটের পর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কেন আপত্তিকর বক্তব্য দিয়েছে হিরো আলম -সেটি জানতে চান ওই যুবকরা। তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে একসময় হিরো আলমকে কান ধরে উঠবসও করান তারা।

পরে হিরো আলমের সাথে থাকার লোকজন তাকে সরিয়ে নিলে হামলাকারীরা সেখান থেকে চলে যান। হামলার পর হিরো আলম সাংবাদিকদের জানান, তিনি কখনোই তারেক রহমানকে নিয়ে কোন বক্তব্য দেননি। মিথ্যা একটি অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীরা তাকে মারপিট করেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি লোকজন এই হামলা চালিয়েছে বলে দাবি হিরো আলমের। হামলার পর সাথে থাকা লোকজন হিরো আলমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo