• সমগ্র বাংলা

জাপা নেতার বিরুদ্ধে অর্থকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে রশিদুল ইসলাম নামে এক জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে বিক্রিত জমি দখলসহ প্রায় অর্থকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলার আশা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এসব অভিযোগ করেন। এ ঘটনায় ভুক্তভোগী রিপন মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। রশিদুল ইসলাম জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এসময় ভুক্তভোগী রিপন মিয়া বলেন, রশিদুল ইসলামের সাথে আমার দীর্ঘদিন দিনের সুসম্পর্ক ছিল৷ সেসময় তিনি সমস্যার কথা জানিয়ে ধার বাবদ আমার কাছে চব্বিশ লক্ষ টাকা নেন। দীর্ঘদিন পরে তিনি একটি চেক দিয়ে আমাকে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার কথা বলেন। এতে আমি চেক নিয়ে ব্যাংকে গেলে সেই একাউন্টে টাকা না থাকায় আমি টাকা তুলতে পারিনি। পরে টাকার জন্য আমি মামলা দায়ের করি। গত উপজেলা পরিষদ নির্বাচনে তার ছেলে রাশেদুজ্জামান মিলটন আমার কাছে বিশ লক্ষ টাকায় মাগুড়া বাসস্ট্যান্ডে সাত শতক জমি বিক্রি করেন।

পরে আমি সেই জমিতে চাষাবাদের জন্য গেলে রশিদুল ইসলাম জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত থাকার প্রভাবে আমাকে মারধর করেন। তিনি আরও বলেন, আমাকে মারধর করার পরে আমি আদালতে গিয়ে ক্রয়কৃত জমি বুঝে না দেওয়ার মামলা দায়ের করি। এরপর রশিদুল ইসলাম রাজনীতিক প্রভাব খাটিয়ে আমার সম্মান নষ্ট ও হয়রানি করতে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেন। আমি তার হয়রানি ও মিথ্যা মামলার কারনে নিরাপত্তাহীনতায় ভুগছি৷ এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রশিদুল ইসলাম বলেন, আমি হার্টের অপারেশন করার সময়ে তার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়েছিলাম। পরে আমি সুস্থ হলে তার টাকা পরিশোধ করে দেই।

আমি অসুস্থ থাকা কালীন সময়ে সে আমার ছেলের থেকে ফাঁকা চেক নিয়েছি সেগুলো দিয়ে সে আমার নামে মামলা দায়ের করেছে। সে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করছে সেগুলো সম্পূর্ণ বানোয়াট। জমির বিষয়টা হচ্ছে তিনি যে জমির কথা বলছে সেখানে আমার পরিবারের কারো সাক্ষর নেই। তিনি তার লোকদের দিয়ে সাজিয়ে আমার জমির দলিল জাল করে তিনি এসব করেছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo