• সমগ্র বাংলা

নারী আন্দোলনের দাবীনামা পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ রোববার সকালে রংপুর এনজিও ফোরাম মিলনায়তনে নারীদের উন্নয়নে সকল ধরনের প্রতিবন্ধকতা দুর করে নারীদের এগিয়ে নিতে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।লালমনিরহাটের বেসরকারি উন্নয়ন সংস্থা ফিডা'র নির্বাহী পরিচালক ও দুর্বার নেটওয়ার্কের রংপুর বিভাগের সভাপতি ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নারীপক্ষের কেন্দ্রীয় কমিটির নারীর অর্থনৈতিক অধিকার কর্মসূচির পরিচালক রওশন আরা বেগম।বিশেষ অতিথি ছিলেন প্রকল্প ব্যবস্থাপক অ্যাডভোকেট ফেরদৌসী বেগম, প্রকল্প ব্যবস্থাপক নাজমুন্নাহার। 

কর্মশালায় নারীর স্বাস্থ্য, ইহজাগতিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি, সহিংসতামুক্ত নারীর জীবন,নারীর অর্থনৈতিক অধিকার, নারীর রাজনৈতিক অধিকার, প্রান্তিক পর্যায়ে নারীর অধিকার, শিক্ষা ও প্রশিক্ষণ,জলবায়ু ও পরিবেশগত ন্যায়বিচার বিষয়ে পর্যালোচনা হয়।কর্মশালায় লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী,রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সমাজকর্মী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়। 

মন্তব্য (০)





image

মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

১

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ড...

image

পাবনায় ডিলারের বরাদ্দের সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, ...

২

‎পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইস...

image

সরিষাবাড়ীতে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১০...

image

জামালপুরে সহোদর ভাইয়ের বিরুদ্ধে ভেকু দিয়ে মাটি কেটে জমি দ...

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক...

image

দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প...

  • company_logo