• সমগ্র বাংলা

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীর পরশুরাম সীমান্তে ‘বাঁধ কেটে পানি দিয়ে জনপদ ডুবিয়ে দেওয়ার’ প্রতিবাদে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালের দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আমরা ফেনীবাসীর ব্যানারে এ আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা।

এতে আন্তঃসীমান্তীয় সব নদী থেকে ড্যাম-ব্যারেজ অপসারণ করা, ইচ্ছাকৃতভাবে বাঁধ কেটে দেওয়ায় জাতিসংঘের সহায়তায় ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা, কেটে দেওয়া বাঁধটি অবিলম্বে পুনঃনির্মাণ করা, বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত, ফেনী নদী থেকে অবৈধভাবে পানি উত্তোলন বন্ধ করা, বন্যায় কৃষি, মৎস্য, পোল্ট্রিসহ অন্যান্য খাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, প্রণোদনা ও সহজ শর্তে ঋণের সুযোগ সৃষ্টি, মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণে পদক্ষেপ দ্রুত পদক্ষেপ নেওয়া ।

এবং ভরাট করা খাল ও নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিতসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহবায়ক ও বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, বাপার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, নারী নেত্রী নুর তানজিলা রহমান,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমদাদ হোসাইন,।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক আব্দুল আজিজ, এবি পার্টি জেলা সেক্রেটারি অধ্যাপক ফজলুল হক, আমের মক্কি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইমাম হোসেন, কবি ও সমাজকর্মী আলাউদ্দিন আদর।আমরা ফেনীবাসীর উদ্যোক্তা বুরহান উদ্দিন ফয়সালের সঞ্চালনায় আবদুল্লাহ হাসানের ব্যবস্থাপনায় ১১ দফা দাবি তুলে ধরেন সুজন ফেনী জেলার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসাইন। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ সাংবাদিক কেফায়েত শাকিল।কর্মসূচিতে ইয়ুথ নেট গ্লোবাল, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার, মির্জা ফাউন্ডেশন বাংলাদেশ, লস্করহাট ব্লাড ডোনেশন ক্লাব, প্রয়াস, ফেনী ফ্লাড রেসপন্স টিম, মিশন গ্রিন বাংলাদেশ, গ্রিন ভয়েস, ইকো রিভোলুশন, মিশন গ্রিন বাংলাদেশ বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ) আমরাই আগামীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo