• সমগ্র বাংলা

ভারতীয় আগ্রাসন ও সীমান্তে হত্যাসহ সকল অপশক্তির বিরুদ্ধে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধিঃ হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই; ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও, সীমান্তে মানুষ মরে, বিজিবি কি করে স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভারতীয় আগ্রাসন, ছাত্রলীগসহ সকল অপশক্তির প্রত্যাবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং ছাত্রজনতা গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় জুমার নামাজের পর পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক পদক্ষিণ করে ছাত্রশিক্ষক মিলনায়তনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মো: আশরাফুল ইসলাম নোমানীর সঞ্চালনায়  জাহিদুল ইসলাম জাহিদ, জাভেদ রহমান অঙ্কন, আব্দুল আজিজ এবং মো: ফরিদুল ইসলাম বক্তব্য প্রদান করেন। বিক্ষোভ মিছিলে শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। হাফেজ মো: ফরিদুল ইসলাম বক্তব্য প্রদান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এসময় তিনি বলেন, সৈরাচারের পতনের পর আমরা আয়নাঘর দেখছি, গুম, খুনের ঘটনা সামনে আসতে শুরু করছে।এখন আমরা বুঝতে পারছি, হাসিনা কত বড় সৈরাচার শাসক ছিল।

আমরা ১৬ বছরের জুলুম, নির্যাতন, আগ্রাসন ভুলে গেলে চলবে না। ফ্যাসিবাদের দালাল ছাত্রলীগ যেরূপেই আসুক না কেন আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবো।

মন্তব্য (০)





image

সৃষ্টিকর্তার পরেই যেন মানুষ বিচার বিভাগের ওপর নিজের আস্থা...

ঝিনাইদহ প্রতিনিধি: শুক্রবার ঝিনাই...

image

ফরিদপুরে মশলা চাষের নতুন দুয়ার: বারি'র আধুনিক প্রশিক্ষণ ...

ফরিদপুর প্রতিনিধি : আমদানিনির্ভরতা কমিয়ে দেশের মাটিতে মশলার...

image

বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে ইউসিবির সম্মাননা...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈধ ব্যাংক...

image

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্ক...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে দত্তপাড়া ...

image

সিগারেট জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ঘরের ভেতর জমে থাক...

  • company_logo