• সমগ্র বাংলা

জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ত্রাণ বিতরণ: মরার বন্যা আংগোরে ফকির করল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 

পবিপ্রবি প্রতিনিধিঃ "মরার বন্যা আংগোরে ফকির করল। অংগো কষ্টের শেষ নেয়। বুক হমান পানি ভাইঙ্গা আইছ বাবা! আল্লাহ  তোমাগে ভালা করুক ’— জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ এর উদ্যোগে দেওয়া ত্রাণসামগ্রী হাতে পেয়ে কথাগুলো বলছিলেন এক বৃদ্ধ মহিলা। ফেনী জেলার সোনাগাজী উপজেলার মায়ানগর গ্রামের বন্যার্ত এই বাসিন্দা এভাবে দোয়া করেন পানি ভেঙে সেখানে ত্রাণ নিয়ে হাজির হওয়া স্বেচ্ছাসেবীদের। জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ-এর  উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

গতকাল দুপুরে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর লক্ষীগঞ্জ, বিষঞপুর, তাকিয়াবজার, কমান্ডার বাজার, মায়ানগর,  শাহপুর ও চরখোয়াজ গ্রামের ১০০০টি পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল স্যালাইন,  ওষুধ,  ৫ কেজি চাল,  ৩ কেজি আলু, ১ কেজি ডাল,২ কেজি পেঁয়াজ,১ কেজি লবণ,১ লিটার তেল, ৫০০গ্রাম দুধ, ৩ কেজি চিড়া, ২ টা সাবান, ১ কেজি চিনি এবং ১ কেজি লবণ। ফেনী  জেলার সোনাগাজী  উপজেলা ছাড়াও লক্ষীপুর ও নোয়াখালী  জেলার বন্যার্তদের মাঝে ফুড প্যাকেজ ও ৬০০০ জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo