• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় সাবেক ছাত্রলীগ নেতা আটক

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান (৩৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ৩ আগস্ট শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে ১৩ আগস্ট সদর মডেল থানায় মামলা দায়ের করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। 

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি ডিবি) হাশমত আলী বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ সেপ্টেম্বর) রাত থেকেই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিলো। স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় ভোর ৪টার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর সময় মেহেদীকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার মেহেদী শহরের সন্ত্রাসী গ্যাংয়ের গডফাদার হিসেবে পরিচিতি ছিলো। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় মেহেদী নানান অপকর্ম করে আসছিলো। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিলো মেহেদী। গ্ৰফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo