• সমগ্র বাংলা

ফরিদপুরে জোরপূর্বক সোনালী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের লিজকৃত খাল দখলের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার উত্তর কোমরপুর এলাকার সোনালী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, যার রেজিঃ নং-৯৫ । এ সমিতির সভাপতি শংকর হালদার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড , ফরিদপুর থেকে কোমরপুর ও শোভারামপুর এলাকায়  (১২+৪)= ১৬ একর জলাশয়, যথাক্রমে (১) শোভারামপুর, কোমরপুর শর্টকার্টের ২য় ক্রসবাঁধ হতে ৩য় ক্রসবাঁধ পর্যন্ত ১২ একর এবং (২) শোভারামপুর শর্টকার্টের ৩য় ক্রসবাঁধ হতে কোমরপুর কুমার নদী পর্যন্ত ৪ একর জলাশয় লিজ নেয়।  উক্ত লিজ নেবার জন্য উক্ত সমিতির সভাপতি শংকর হালদার  ১০/০৪/২০২৩ ইং তারিখে  মাছ চাষের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জলাশয় ইজারা ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ১৭/০৫/২০২৩ ইং তারিখ, বাংলা ১৪২৯ হতে ১৪৩১ সাল পর্যন্ত ৩ (তিন) বছর মেয়াদে ইজারা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

যা অতনু প্রামানিক, উপ-বিভাগীয় প্রকৌশলী ও মো: আব্দুস সবুর খান, উপ-সহকারী প্রকৌশলী, ফরিদপুর পওর উপ-বিভাগ, ফরিদপুরের যৌথ স্বাক্ষরিত। সোনালী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি শংকর হালদার জানান, সোনালী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ইজারাপ্রাপ্ত হয়ে মাছ চাষ করে আসছে। কিন্তু হঠাৎ করে ২ বছর পর উক্ত এলাকার দেলোয়ার জোয়ার্দার গংরা উক্ত জলাশয় জোরপূর্বক দখল করার চেষ্টা করে এবং ঐ জলাশয়ে কিছু মাছের পোনাও ছাড়ে। আমাকে দেলোয়ার জোয়ার্দার, শাহীন জোয়ার্দার, সাত্তার জোয়ার্দার, সিদ্দিক জোয়ার্দার , টুটুল খন্দকার , ওয়াজেদ আলী ব্যাপারী  গংরা জোরপূর্বক জলাশয় থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। আমি এখন ওদের ভয়ে মাছ ধরতে পারছি না, বর্তমানে মানবেতর জীবন-যাপন করছি। ওরা আমার বড় ধরনের ক্ষতি করে দিতে পারে , আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি । 

তিনি আরও জানান, ফরিদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা, মোছাঃ শিরীন শারমিন খাঁন আমাদের সোনালী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-কে যাচাই বাছাই করে অত্র প্রতিষ্ঠানের অনুকূলে প্রত্যয়ন পত্র প্রদান করেন।  এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আমাদের সমিতিকে তিন বছর মাছ চাষের জন্য লিজ প্রদান করেন। এ বিষয়ে অভিযুক্ত উক্ত এলাকার দেলোয়ার জোয়ার্দার জানান, এলাকার স্বার্থে গরিব মানুষের জন্য আমরা ঐ জলাশয়ে মাছ ছেড়েছি। সোনালী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি শংকর হালদার আমাদের লিজের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই বিধায় এলাকাবাসী জলাশয়ে মাছের পোনা মাছ চাষের জন্য ছেড়েছেন।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo