• সমগ্র বাংলা

বিজয়নগরে বাবার হাতে ছেলে খুন, অভিযুক্ত বাবা আটক

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে এনায়েত উল্লাহ (৩০) নামের এক ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক বাবা জয়নাল আবেদীনকে আটক করেছে পুলিশ। সোমবার ২ সেপ্টেম্বর ভোর রাতে ঢাকা নেওয়ার পথে নরসিংদী বারিচা নামক স্থানে এনায়েতউল্লাহ মৃত্যুবরণ করেন। রোববার বিকাল ৫ টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এনায়েতউল্লাহ বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের স্কুলপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। 

জানা যায়, এনায়েত উল্লাহ প্রবাসী ছিলো। বিদেশে ভালো কিছু করতে না পেরে, কিছু দিন আগে দেশে ফিরে আসে। দেশে এসে পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহে জড়িয়ে পরে। এনায়েত মাদকাশক্ত ছিলো, মাদকের টাকার জন্য প্রায় সময় সংসারে অশান্তি লেগে থাকতো। গত কিছু দিন ধরে অটোরিকসা কিনবে বলে সে তার পিতাকে চাপ দিতে থাকে। রোববার বিকালে এ নিয়ে তাদের মধ্যে আবার বাকবিতন্ড হয়। পরে পরিবারের সদস্যরা মিলে এনায়েতকে মারধর করে। মারধরের এক পর্যায়ে জয়নাল আবেদীন লোহার রড দিয়ে এনায়েতকে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকা নেওয়ার পথে রাত দুইটার দিকে নরসিংদীর বারিচায় এনায়েত মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত পিতাকে আজ সোমবার দুপুরে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo