• সমগ্র বাংলা

পঞ্চগড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনসার সদস্যের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল হোসেন (২৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। নিহত শাকিল হোসেন রাধানগড় ইউনিয়নের বড়দাপ বামনদিঘী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী  উপজেলার পল্লীবিদ্যুৎ মোড়ে আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। 

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা মিঞা সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন, দুপুরের দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আটোয়ারী বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সে রাস্তায় পড়ে যায়। এতে গ্রুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটোয়ারী উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম বলেন, সড়ক দূর্ঘটনায় শাকিলের মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে সে আমাদের নিয়মিত আনসার সদস্য না হলেও, সে পুজা ও ভোটের ডিউটি করতো।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo