• সমগ্র বাংলা

লালমনিরহাটে এসো দেশ গড়ি শীর্ষক আলোচনা সভা 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বৈষম্যহীন দূর্নীতিমুক্ত মেধাভিত্তিক, "এসো  দেশ গড়ি " এই শ্লোগানে শনিবার লালমনিরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তন কাম অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত লালমনিরহাটের রুপকার, জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী, বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 

 শিক্ষক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ,জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ,পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,ছাত্র প্রতিনিধি হামিদুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,তোমরা ছাত্ররা যে নুতন চেতনা জাতিকে দিয়েছ সেই চেতনায় আমরা এগিয়ে যেতে চাই। আমরা চাই বৈষম্যহীন সমাজ,রাষ্ট্র। এতোদিন কেউ স্বাধীনভাবে কথা বলতে পারিনি। নবীনরা আজ যে চেতনায় জাতিকে উদ্বুদ্ধ করেছে। সেই চেতনায় উজ্জীবিত হয়ে আমরা কাজ করতে চাই। এখন বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তারা রাষ্ট্র সংস্কারে হাত দিয়েছে। আমরা সহযোগিতা করব।পুরনো ধ্যান ধারনা বদলাতে হবে।ছাত্ররা সজাগ আছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে স্বৈরাচারী সরকার। নতুন নিয়ম চালু হবে।সবাই ভোট দিতে পারবে। জনগনের সরকার হবে।তিনি এ সময় বলেন  রাজনৈতিক দলগুলোকেও সংস্কার করার উদ্যোগ নিতে হবে।রাজনীতিতে শিক্ষিত ও মেধাবীদের এগিয়ে আসতে হবে।তাহলেই দেশ উন্নত হবে।তিনি এ সময় নিজ জেলাকে উন্নত করতে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত করতে আলোকিত লালমনিরহাট গড়ার কাজে শিক্ষার্থীদের সহযোগিতা চান।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo