• সমগ্র বাংলা

বাবা হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে জীবননগরে সাংবাদিক পুত্রের মানববন্ধন।

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আবু সায়েমকে ভাড়াটে খুনী রাজিব সরকারকে দিয়ে ছুরিকাঘাত করে হত্যার ৯ বছর  অতিবাহিত হওয়ার পরও সঠিক বিচার পাচ্ছে না ভুক্তভোগী পরিবারটি।এরই প্রতিবাদে অন্তর্বতী সরকারের দৃষ্টি আকর্ষণ ও সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন করেছে আবু সামেয়ের পরিবার ও সাধারন শিক্ষার্থীসহ এলাকাবাসী।শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় জীবননগর বাসস্টান্ড চত্বরে সাংবাদিক আবু সয়েম এর সন্তান রুদ্র ও রওনক সহ সাধারন শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  সাংবাদিক পুত্র  রুদ্র ও রওনক জানান ২০১৫ সালের ৭ জুলাই রাতে তাদের পিতা সাংবাদিক সায়েমকে ভাড়াটে খুনী রাজীব সরকার ছুড়িকাঘাত করে হত্যা করে।

এঘটনায় খুনীকে আটক করে পুলিশে সোপর্দ করার পরও সেই খুনী অদৃশ্য ক্ষমতার বলে ছাড়া পেয়ে যায় । এজন্য প্রশাসনের নিকট  তাদের পিতৃ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাপ্তাহিক জীবননগর বার্তা পত্রিকার সম্পাদক  সম্পাদক শামসুল আলম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামসুজ্জামান  চঞ্চল, এম আই মুকুল সহ অনান্যরাও  এসময় উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

চাটমোহরে নাতিকে ধর্ষণ চেষ্টা, নানা গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্...

image

যশোরের শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ...

image

শেখ হাসিনা ডিসেম্বরে আসুক, আমিও বিশ্বাস করতে চাই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আইনমন্ত...

image

আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘আওয়ামী লীগ পরিবা...

নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬...

image

সোনারগাঁয়ে প্রবাসফেরত সন্তানের তান্ডব : রক্ত পানি করা টাক...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​জমি বিক্রি আর এনজিওর কিস্তির টাকায় ছে...

  • company_logo