• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনকে দেয়া এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করল রাশিয়া

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে লড়তে নিজেদের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাইলটদের এই যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণও দেয় মার্কিন প্রশাসন।তবে এক বছরের মাথায় এফ-১৬ যুদ্ধবিমানটি হারিয়েছে ইউক্রেন। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার হামলায় এই যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং পাইলট মারা গেছেন।কিয়েভ দাবি করেছে, মারা যাওয়ার আগে সেই পাইলট রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন। দেশ রক্ষায় নিজের জীবন দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছিল, তখন অনেক বিশ্লেষক এই নীতির বিরোধিতা করে বলেছিল; পারমাণবিক ক্ষমতাসম্পন্ন রাশিয়ার সথে চলমান যুদ্ধ আরো ভয়াবহ হয়ে উঠবে।কারণ এই মডেলের যুদ্ধবিমানকে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭০ এর দশকে এই বিমানটি যুক্তরাষ্ট্রে তৈরি। এখন পর্যন্ত প্রায় ৪ হাজারের মত এফ-১৬ তৈরি করা হয়েছে।

মন্তব্য (০)





image

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু, অভিযানে বন্ধ অবৈ...

নিউজ ডেস্কঃ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি পর্যটক নিহতের পর অ...

image

‎দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন...

image

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্...

নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...

image

‎স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ কর...

image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

  • company_logo