• সমগ্র বাংলা

৩৮ দিন পর মারা গেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাগুরার সোহান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ মাগুরার শ্রীপুর উপেজেলার সন্তান সোহান শাহ্ (২৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে ঢাকার স্মম্মিলিত সামরিক হাসপাতালে  (সিএমএইচ) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে  তার মৃত্যু হয়। নিহত সোহান শাহ্ শ্রীপুর উপজেলা সদরের মহিলা কলেজ পাড়ার বাসিন্দা শাহ্  সেকেন্দারের ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের হাল ধরতে ঢাকার রামপুরায় ভার্গো নামের একটি গার্মেন্টসে চাকুরী  করতেন সোহান। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের রামপুরা এলাকায় ছাত্র-জনতার একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ  নেন তিনি ।

একপর্যায়ে মিছিলে ধাওয়া, হামলা ও গোলাগুলি শুরু হয়। এ সময় একটি গুলি সোহানের বুকের হার্টের পাশ দিয়ে ঢুকে যায়। গুরুতর অবস্থায় তাকে কয়েকটি হাসপাতালে নিয়ে গেলেও  ভর্তি না করায় পরে গত  গত ২০ জুলাই জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সেখান থেকে অপারেশনের জন্য গত ২৩ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অপারেশন করে হার্টের গুলি বের করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান।নিহতের পিতা শাহ্ সেকেন্দার বলেন,মঙ্গলবার অপারেশন করে সোহানের হার্ট থেকে বুলেট বের করার পর মারা যায়। বুলেট বের করার পর মূলত অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছে।

তিনি বলেন, সোহান ঢাকায় রামপুরায় একটি ভার্গো নামের  একটি  গার্মেন্টসে  কাজ করতেন। একটি গুলির আঘাতে আমাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেল। এখন আমরা কীভাবে বাঁচবো? আমি আমার ছেলে  হত্যার বিচার চাই। বুধবার বেলা ১১ টায় নিহত সোহানের প্রথম জানাজার নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরে অনুষ্ঠিত হয় পরে  বিকাল ৫ টায় নিজ গ্রামে  শ্রীপুর পূর্বপাড়া ঈদগাহ ময়দানে দ্বিতীয়  জানাজার নামাজ শেষে তাঁর মরদেহ সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo