• সমগ্র বাংলা

পঞ্চগড়ে নিখোঁজ সন্তাকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে গত দুইমাস ধরে সুজন আলী (২৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। সন্তানকে হারিয়ে দিনমুজুর বাবা ও গৃহিণী মায়ের দুশ্চিন্তার শেষ নেই। সন্তানের ছবি হাতে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে। তাকে ফিরে পেতে দেশবাসীসহ প্রশাসনের কাছে আকুতিও জানিয়েছেন তারা। এদিকে সন্তানকে অনেক খোঁজাখুজি করার পরেও না পেয়ে গত ১৩ জুলাই বোদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সুজন আলীর বাবা রফিজুল ইসলাম। যাহার জিডি নং- ৯৭৮/ SY4YPB।জানা যায়, নিখোঁজ সুজন পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গোমনা পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন হোটেল শ্রমিক।

সে পঞ্চগড় টুনিরহাট বাজারে হোটেল কারিগরের কাজ করতো। সুজনের বাবা রফিজুল ইসলাম জানান, তার স্ত্রী আকলিমা বাবার বাড়িতে থাকায়, গত পহেলা জুলাই সকালে বাড়ি থেকে কাপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাড়িভাসার মহনবাগান গ্রামে তার শ্বশুড় বাড়িতে যায়। জানতে পারি সন্তানকে দেখে সেখান থেকে ফিরে আসে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া বাজার ও টুনিরহাট বাজারের উদ্দেশ্যে যায়। এর পর থেকে তার কোন খবর পাওয়া যাচ্ছে না। প্রায় দুই মাস হয়ে যাচ্ছে, ছেলেকে কোথাও পাচ্ছি না। পরে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমার সন্তানকে ফিরে পেতে সহায়তা করেন।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার পর তাকে খুঁজে পেতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo