• সমগ্র বাংলা

দিনাজপুরে অস্ত্র গুলি জমা ১৭ আনসার প্রত্যাহার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি: দাবি আদায়ের আন্দোলনে ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া দিনাজপুরে চিহ্নিত ৭৬ আনসার সদস্যের মধ্যে ১৭ জনকে চাকুরি থেকে প্রত্যাহার করে বাড়ী পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ছুটি অথবা অনুমতি ছাড়াই কর্মস্হল স্টেশন ত্যাগের প্রমান রয়েছে। 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট হাসান আলী জানান, অনুমতি ছাড়াই কর্মস্হলে অনুপস্হিত এবং ঢাকায় সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহনকারি ৭৬ জনের সংশ্লিষ্টতার অভিযোগ পেয়েছেন তারা। এদের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মধ্যপাড়া পাথর খনি, বিরামপুর বাফার গোডাউন, কাস্টমস এবং মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১৭ জনকে চিহ্নিত করে চাকুরি থেকে প্রত্যাহার করা হয়েছে। কাউকে অহেতুক হয়রানী না করতে অধিকতর তদন্ত যাচাই বাছাই শেষে অবশিষ্ট ৫৯ জনের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্হা নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে জনা চল্লিশের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্হা নেওয়া হয়েছিল। পরে তারা কর্মস্হলে ফিরতে পেরেছে।

তিনি আরো জানান, উদ্ভুত পরিস্থিতিতে সশস্ত্র আনসার সদস্যদের কাছ থেকে ২১৭ টি আগ্নেয়াস্ত্র এবং ২ হাজার ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। ডিউটিতে ফেরার সময় আবার অস্ত্র দেওয়া হবে দ্বায়িত্বরদের।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo