• সমগ্র বাংলা

লালমনিরহাটে জন্মাষ্টমীতে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব পালিত।সোমবার সকালে শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি অঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ও পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সভাপতি শ্রী হীরালাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ কর্মসূচির উদ্বোধন করেন। উৎসবের শুরুতে গীতাপাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,লালমনিরহাটে সকল ধর্মের  মানুষের  মাঝে সম্প্রীতি বিরাজ করছে। কোন ধরনের গুজবে কান না দেয়ার আহবান জানান।আইনের শাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে।সকল প্রকার ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের আহবান জানান।

এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি শ্রী গুরুচরণ রায়,ইসকন সভাপতি শ্রীমান মহাকৃষ্ণ প্রেমদাস ব্রক্ষ্মচারী সহ অন্যান্যরা। পরে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo