• সমগ্র বাংলা

কুড়িগ্রামে ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে আমগাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(২৪আগষ্ট) রাতে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারু ভীমশীতলা ভাতিপাড়া গ্রামে।এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের ইছব আলীর ছেলে নুরনবী(২০) গত শনিবার(২৪ আগষ্ট) রাতে সকলের অগোচরে বাড়ির পাশে ডোবার উপরের আমগাছের ডালের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অনেক খোঁজখুঁজির পর বাড়ির লোকজন ওই দিন গভীর রাতেই তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে মানষিক ভারসাম্যহীন ছিল বলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানান। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ রোববার(২৫ আগষ্ট) সকালে ঘটনাস্থলে গিয়ে নুরনবীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন।

পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান আদিলসহ গণ্যমাণ্য ব্যক্তির উপস্থিতে লাশ দাফনের নিদের্শ দিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, ছেলেটি মানষিক ভারসাম্যহীন ছিল। এঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo