• লিড নিউজ
  • আন্তর্জাতিক

প্যারিসের বিমানবন্দরে টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেফতার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ। ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। দুরভের প্রাইভেট জেট লে বোর্গেট বিমানবন্দরে অবতরণের পরই তাকে গ্রেফতার করা হয়।কর্মকর্তাদের মতে, জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের সঙ্গে সম্পর্কিত অপরাধের জন্য একটি ওয়ারেন্টের অধীনে ৩৯ বছর বয়সী দুরভকে গ্রেফতার করা হয়।রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তাসের মতে, ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস পরিস্থিতি স্পষ্ট করার জন্য ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে।অন্যদিকে ফরাসি টিভি চ্যানেল টিএফ১ ওয়েবসাইটে জানিয়েছে, পাভেল দুরভ তার ব্যক্তিগত জেটে ফ্রান্সে গিয়েছিলেন।জানা গেছে, ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন পাভেল দুরভ। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং উইচ্যাটের পরে টেলিগ্রাম অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে স্থান পেয়েছে।

টেলিগ্রাম অ্যাপটি রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে বিশেষভাবে জনপ্রিয়। অবশ্য ব্যবহারকারীর ডেটা হস্তান্তর করতে অস্বীকার করার পরে ২০১৮ সালে রাশিয়ায় অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo