ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের চলমান বন্যা মোকাবিলায় পাশে থাকতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে এক্স অ্যাকাউন্টে এ ইচ্ছার কথা জানান তিনি।শেহবাজ শরিফ তার পোস্ট বলেছেন, কঠিন এ পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে।তিনি আরও লেখেন, বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন। আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই শোকবিহ্বল মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তান।আমি বিশ্বাস করি যে, বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যবসায় ও দৃঢ়তা দিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে।এদিন ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঘণ্টাব্যাপী এ বৈঠক হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ।বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ছাড়াও উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিউজ ডেস্কঃ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি পর্যটক নিহতের পর অ...
আন্তর্জাতিক ডেস্ক: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন...
নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...
নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ কর...
নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

মন্তব্য (০)