• সমগ্র বাংলা

নগরকান্দায় বিএনপি\'র দু\'গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় ফরিদপুরের নগরকান্দা-সালথা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২২ শে আগষ্ট)  দুপুরে ফরিদপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল তার বক্তব্য তুলে ধরেন।

এসময় তিনি বলেন, দেশের পট পরিবর্তনের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের কেউ কোন প্রকার বিজয় মিছিল বা শোডাউন শোভাযাত্রা করতে পারবে না। তার নির্দেশক্রমে ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ তার কর্মীদের একই নির্দেশনা দিয়েছেন। কিন্ত দলের নিদের্শনা উপেক্ষা করে কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল দলে নব্য আসা ব্যক্তিদের নিয়ে তিনি নগরকান্দায় সমাবেশের চেষ্টা করলে স্থানীয় জনতা তা প্রতিহত করে। এ সময় তরিকত ফেডারেশনের নগরকান্দার এক কর্মী নিহত হয়। 

তিনি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।এসময় উপস্থিতি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য আজম খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কক এবি সিদ্দিকী মিতুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল আহম্মেদ মিঠু, মহনগর স্বেচ্ছাসেবক দলের কমিটির আহ্বায়ক সৈকত হাসান, নগরকান্দা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, বিএনপি নেতা ফাত্তাহুল ইসলাম, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান,  বিএনপি নেতা হারুন মাতুব্বর প্রমুখ।উক্ত সংবাদ সম্মেলনটির সভাপতিত্ব করেন নগরকান্দা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল। 

উল্লেখ্য,  কেন্দ্রীয় বিএনপি গত বুধবারের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয়  বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর দলীয় সদস্যপদগুলো স্থগিত করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। তাদের জোড়ালো দাবি অতিসত্বর শামা ওবায়েদ এর  দলীয় সদস্যপদগুলোর স্থগিত আদেশ প্রত্যাহারের জন্য।

মন্তব্য (০)





image

হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ...

১

নিজস্ব ডেস্ক : উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতভর ব...

image

মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

২

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ড...

image

পাবনায় ডিলারের বরাদ্দের সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইস...

image

সরিষাবাড়ীতে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১০...

image

জামালপুরে সহোদর ভাইয়ের বিরুদ্ধে ভেকু দিয়ে মাটি কেটে জমি দ...

৫

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক...

  • company_logo