• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কঙ্গোতে লুকেনিয়ে নদীতে নৌকাডুবে নিখোঁজ শতাধিক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক (ডি আর) অব কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-এনডোম্বির কুটু জেলার লুকেনিয়ে নদীতে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন শতাধিক মানুষ। গত রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটেছে এই ঘটনা।স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, নৌকাটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন ৪৩ জন। এছাড়া ২০ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

জীবতরা জানিয়েছেন, নৌকাটি নদীর পানিতে ডুবে থাকা একটি গাছের বড় ডালের সঙ্গে ঘর্ষণে কারণে নৌকার তলদেশ ফেঁসে গিয়েছিল, তার অল্প সময়ের মধ্যেই সেটি উল্টে গিয়ে ডুবে যায়।নিখোঁজদের সন্ধানে এখনও তৎপরতা জারি রয়েছে বলে মাই-এনডম্বি প্রদেশের প্রশাসনিক কর্মকর্তা জ্যাকুয়েস এনজেনঞ্জা মঙ্গিয়ে। প্রদেশের গভর্নর এনকোসো কেভানি লেবন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কঙ্গোতে নৌকাডুবে মৃত্যু অবশ্য বিরল কোনো ঘটনা নয়। এর আগে গত জুনে দেশটির কাওয়া নদীতে নৌকাডুবির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ।

মন্তব্য (০)





image

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

১

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নি...

image

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

২

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লে...

image

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

৩

নিউজ ডেস্কঃ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামল...

image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

৪

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

  • company_logo