• সমগ্র বাংলা

বেনাপোলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ‘মোংলা কমিউটার’ ট্রেনে কাটা পড়ে আজিজ কালা (৫৫) নামে একজন নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত আসমত শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আজিজ কালা কানে কম শুনতে পায়। তিনি কাগজপুকুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বেনাপোল থেকে ছেড়ে আসা ‘মোংলা কমিউটার’ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে ট্রেন লাইনের উপর কাউকে দেখতে পেয়ে হুইসেল বাজায়। কিন্তু আজিজ কালা ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে ট্রেন লাইন পার হওয়ার সময় এক পর্যায়ে ট্রেনের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ট্রেনের নিচে চাপা পড়ে আজিজ কালা নামে একজন নিহত হয়েছে। রেলওয়ের জিআরপি পুলিশ আজিজ কালার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo