• সমগ্র বাংলা

পবিপ্রবিতে কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দৃষ্টিনন্দন অবকাঠামো সহ সুরক্ষিত কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার দাবিতে সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি প্রদান করেন। মূলত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পরেও সুন্দর অবকাঠামোযুক্ত এবং সুরক্ষিত কেন্দ্রীয় মন্দির না থাকার ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনে উল্ল্যেখযোগ্য সংখ্যক সনাতন ধর্মাবলম্বী দায়িত্বে থাকার পরেও বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির স্থাপন করা হয়নি এবং এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বৈষম্যবিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্যাম্পাস গঠনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ শিক্ষার্থীরা গত ১৮ আগস্ট (রবিবার) পবিপ্রবিতে মানববন্ধন করেন।

১১ আগস্ট (শনিবার) অবকাঠামোযুক্ত এবং সুরক্ষিত কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ স্মারকলিপিতে তারা দুইটি দাবি জানায়। দাবিগুলো হলো দৃষ্টিনন্দন অবকাঠামো যুক্ত সুরক্ষিত মন্দির স্থাপন এবং মন্দিরের পবিত্রতা ও রক্ষণাবেক্ষণ এর স্বার্থে চারপাশে দেয়াল স্থাপন।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo