• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেন সীমান্তজুড়ে এক-তৃতীয়াংশ সেনা মোতায়েন করেছে বেলারুশ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশের সীমান্তে ইউক্রেন ১ লাখ ২০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে। এর জবাবে বেলারুশও ইউক্রেন সীমান্তজুড়ে প্রায় এক-তৃতীয়াংশ সেনা মোতায়েন করেছে। তবে ঠিক কত সেনা মোতায়েন করা হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করেননি লুকাশেঙ্কো।২০২২ সালের ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ এর তথ্যানুযায়ী, বেলারুশের পেশাদার সেনা সংখ্যা প্রায় ৪৮ হাজার এবং প্রায় ১২ হাজার সীমান্তরক্ষী সেনা রয়েছে।লুকাশেঙ্কো বলেন, ইউক্রেনের আগ্রাসী নীতি দেখে আমরা সীমান্তে শক্তি বাড়িয়েছি। সীমান্তজুড়ে আমাদের সেনাবাহিনী মোতায়েন করেছি। যুদ্ধ হলে প্রতিরক্ষায় তারা কাজ করবে।

বেলারুশের প্রেসিডেন্ট রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে বেলারুশের বেল্টা নিউজ।ইউক্রেনের রাজধানী কিয়েভ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে শনিবার কিয়েভ জানিয়েছিল, সীমান্তে বেলারুশের মোতায়েন করা সেনার কোনো উল্লেখযোগ্য উপস্থিতি তাদের চোখে পড়েনি।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো ইউক্রেনীয় সেনাদের রুশ ভূখণ্ডে অভিযানের প্রেক্ষিতে সেনা মোতায়েন নিয়ে ওইসব কথা বলেন।

রাশিয়ায় ঢুকে ইউক্রেনের এই আক্রমণ রুশ প্রেসিডেন্ট পুতিনের সামরিক নেতৃত্বের জন্য বড় ধরনের বিব্রতকর এক বিষয়। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন শুক্রবার বলেছিলেন, ইউক্রেইন থেকে সশস্ত্র উসকানির প্রবল আশঙ্কা রয়েছে এবং দুই দেশের সীমান্ত পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।

মন্তব্য (০)





image

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু, অভিযানে বন্ধ অবৈ...

নিউজ ডেস্কঃ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি পর্যটক নিহতের পর অ...

image

‎দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন...

image

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্...

নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...

image

‎স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ কর...

image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

  • company_logo