• সমগ্র বাংলা

চাটমোহরে হরিপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ'লীগের সাধারণ সম্পাদক  মো. মকবুল হোসেনের দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন করেছে হরিপুর ইউনিয়নের সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা। রবিবার (১৮আগস্ট) সকাল ১০টায় হরিপুর ইউনিয়ন পরিষদের সামনে হরিপুর ইউনিয়নের সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা মানববন্ধন করেন।

এ ছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর থেকে  হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেন গা-ঢাকা দিয়েছেন। এতে সেবাগ্রহীতা স্থানীয় জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারন করেছে। এসময় বক্তারা বলেন, গত ১৩ দিন থেকে হরিপুর ইউনিয়ন পরিষদে তালা দিয়ে পালিয়ে গেছেন। ওই ইউনিয়নের শত শত মানুষ এখন দুর্ভোগের মধ্যে আছেন।

নাগরিক সনদ, জন্মনিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে না পারায় ভয়াবহ দুর্ভোগে রয়েছে ইউনিয়নবাসী। তার মত অযোগ্য, দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যান আমরা চাই না। অতিসত্বর তাকে পদত্যাগ করতে হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান। তা না হলে মকবুল চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন অব্যহত থাকবে বলে ঘোষণা করেন বক্তারা।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo