• সমগ্র বাংলা

কুড়িগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী কলেজের এক  কর্মচারী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে ফুলবাড়ী-বালারহাট সড়কের ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহত ওই কলেজ কর্মচারীর নাম নজির হোসেন (৫৫)।

তিনি উপজেলার কবিরমামুদ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী। আহত মোটরসাইকেল চালক হলেন- উপজেলার উত্তর শিমুলবাড়ী গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে জয়কান্ত (৩০)। জানা গেছে, ফুলবাড়ী থেকে অটোরিকশাযোগে ব্যক্তিগত কাজে বালারহাট যাচ্ছিলেন নজির হোসেন।

অটোরিকশাটি ছড়ারপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী নজির হোসেন ও মোটরসাইকেলচালক জয়কান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হোমায়রা নজির হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত জয়কান্তের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo