• লিড নিউজ
  • আন্তর্জাতিক

৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল রাশিয়া

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে ৭ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। অঞ্চলটির রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে। ভূমিকম্পের পর উদ্ধারকারী এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল দল ভবনগুলো পরিদর্শন করছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৭টার পরেই পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ৫০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করে। কিছু সময় পরই সুনামির ঝুঁকি কেটে গেছে বলে জানানো হয়।

ভূমিকম্পের পরে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়। তবে সেগুলোর মাত্রা ছিল কম।ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কম্পন অনুভূত হওয়ার পরই বাসিন্দারা বাসা থেকে বেরিয়ে আসেন।

মন্তব্য (০)





image

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু, অভিযানে বন্ধ অবৈ...

নিউজ ডেস্কঃ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি পর্যটক নিহতের পর অ...

image

‎দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন...

image

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্...

নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...

image

‎স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ কর...

image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

  • company_logo