• সমগ্র বাংলা

ট্রাফিক পুলিশ-রোভার ও শিক্ষার্থীদের সৃজনশীল গাইবান্ধা\'র ছাতা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করেছেন সৃজনশীল গাইবান্ধা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার  (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সু-প্যালেস এর সহযোগিতায় জেলা শহরের সবচেয়ে ব্যস্ততম মোড় ১নং ট্রাফিক মোড় এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ,রোভার ও শিক্ষার্থীদের মধ্যে এসব ছাতা বিতরণ করা হয়।

এছাড়া গতকাল মঙ্গলবারও এই কার্যক্রম চোখে পড়ে। ছাতা পেয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা রোভার, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সৃজনশীল গাইবান্ধাকে ধন্যবাদ জানান। তারা বলেন, গাইবান্ধা বর্ষা মৌসুমের শেষ সময় কখনো রোদ কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি হচ্ছে।এ সময় ছাতার খুব প্রয়োজন ছিল।তাছাড়া আমরা দেশের প্রতি ভালোবাসা থেকে নিজ উদ্যোগে দায়িত্ব পালন করছি।

সৃজনশীল গাইবান্ধা নামে স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ‘সৃজনশীল গাইবান্ধা সব সময় ভালো কাজে সহযোগিতা করে আসছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে যেসব ট্রাফিক পুলিশ, রোভার ও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে এই উপহার দিতে পেরে আমরা আনন্দিত বোধ করছি।তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশদের সহায়তা করার।এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক নিয়ন্ত্রণ, দেয়াল অঙ্কনসহ বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছে আমাদের এই সংগঠন। 

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo