• সমগ্র বাংলা

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মানববন্ধন পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার(১১ আগস্ট ) দুপুরে মসজিদুল হুদা মোড়ে বাংলাদেশ হিন্দু মহাজোট উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের বাড়ী, প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে তাদের সুরক্ষার জন্য মানববন্ধনটি পালন করে। 

এসময় বক্তব্য রাখেন- উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি গণেশ দত্ত, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উৎপল রায়, হিন্দু মহাজোট পৌর কমিটির সভাপতি অলক কুমার সরকার। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তাদের জান-মালের নিরাপত্তার দাবী জানান। 

পরে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন, উলিপুর উপজেলা শাখা বিএনপি ও কুড়িগ্রাম জেলা কৃষক দল। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র হায়দার আলী মিঞা, কড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা  আবু জাফর সোহেল রানা।

বক্তরা বলেন, এদেশ আমার আপনার সকলের, এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সংখ্যালঘু ট্যাগ লাগিয়ে তাদের উপর যারাই নির্যাতন করবেন তাদেরই উপযুক্ত বিচারের আওতায় আনা হবে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo