• সমগ্র বাংলা

দিনাজপুরে গন পিটুনিতে দুই ছিনতাইকারি নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সদরে ছিনতাইয়ের চেষ্টার সময় দুই ছিনতাইকারি গন পিটুনিতে নিহত হয়েছে। শনিবার দিনগত মধ্যরাতে রামসাগর এলাকায় ওই ঘটনা ঘটেছে। খবর পেয়ে আজ রবিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে কোতয়ালী থানা পুলিশ। 

নিহত দুজন হলো দিনাজপুর পৌর শহরের ৪ নম্বর উপশহরের মৃত জুয়েলের ছেলে তারেক (১৭) এবং নিমনগর বালুবাড়ীর সাব্বিরের ছেলে শুভ মেরাজ (২০)।

জানা গেছে, শনিবার মধ্যরাতে ব্যাটারি চালিত একটি অটো বাইক ভাড়া গন্তব্যে যাবার নাম করে রামসাগরের হাজীর দিঘী এলাকায় অটো চালক আব্দুর রহিমকে পিটিয়ে ফেলে রেখে অটো ছিনতাই করে পালাচ্ছিল  ছিনতাইকারি শুভ মেরাজ এবং তারেক। এসময় গণ ধোলাইয়ের শিকার হয় তারা। রাত ৩ টার দিকে মৃত অবস্হায় উভয়ে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে স্হানীয়রা।

গুরুত্বর অবস্হায় ইজি বাইক চালককে প্রথমে আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়। আশংকা কেটে যাওয়ায় আজ দুপুরে তাকে ওয়ার্ডে পাঠানো হয়েছে। 

কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, ছিনতাইয়ের চেষ্টার সময় ধরা পড়া দুই যুবক গনপিটুনিতে নিহত হয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo