• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাশিয়ায় হামলার কথা স্বীকার করলেন ভলোদিমির জেলেনস্কি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  টানা আড়াই বছর ধরে ইউক্রেনে রুশ আগ্রাসন চলছে এবং এর মধ্যেই প্রথমবারের মতো রাশিয়ায় হামলার কথা স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি রাশিয়ার আক্রমণের কথা স্বীকার করেছেন। খবর বিবিসির।জেলেনস্কি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধকে ‘হানাদারদের অঞ্চলের’ দিকে নিয়ে যাচ্ছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবারের মতো স্বীকার করেছেন তার সামরিক বাহিনী রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে আক্রমণ চালাচ্ছে। 

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ ভূখণ্ডের ভেতরে ইউক্রেন তার অভিযান শুরু করার পাঁচ দিন পরে জেলেনস্কির পক্ষ থেকে এই স্বীকারোক্তি সামনে এসেছে। ইউক্রেনীয় এই আক্রমণ রাশিয়াকে কার্যত অবাক করে দিয়েছে এবং সীমান্তের উভয় পাশ জুড়ে জনসাধারণকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং সুমি অঞ্চলে রোববার ভোরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ‘সক্রিয়’ রয়েছে এবং শহরে বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া বার্তায় তিনি বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকতে সতর্ক করেছেন। এছাড়া কিয়েভসহ এর আশপাশের অঞ্চল এবং পূর্ব ইউক্রেনের পুরোটাই বিমান হামলার সতর্কতার অধীনে রয়েছে বলে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে।এছাড়া শনিবারের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের ‘যোদ্ধাদের’ ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, তিনি দেশটির সিনিয়র সামরিক কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কির সাথে রাশিয়ায় অভিযান নিয়ে আলোচনা করেছেন।

তিনি আরও বলেন, ‘ইউক্রেন প্রমাণ করছে— তারা প্রকৃতপক্ষে ন্যায়বিচার পুনরুদ্ধার করতে পারে এবং আক্রমণকারীর ওপর প্রয়োজনীয় চাপ নিশ্চিতও করতে পারে।’প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে ১০ কিমি (ছয় মাইল) এরও বেশি এলাকাজুড়ে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি আঞ্চলিক একটি শহরও দখল করার চেষ্টা করছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ-মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটিই এখন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে বড় অগ্রগতি।

মন্তব্য (০)





image

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু, অভিযানে বন্ধ অবৈ...

নিউজ ডেস্কঃ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি পর্যটক নিহতের পর অ...

image

‎দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন...

image

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্...

নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...

image

‎স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ কর...

image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

  • company_logo