• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হিন্দুদের বাড়ি ভাঙ্গচুর ও লুটপাটের অভিযোগ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের এক ধনাঢ্য হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে স্থানীয়  বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর বিরুদ্ধে।

শুক্রবার, ৯ অগাস্ট সন্ধ্যায় সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, বাড়িটির বাইরের ও ভিতরের হামলা ও লুটপাটের ভয়াবহ চিত্র।

৩০/৪০ জন হামলাকারী দুই দফা হামলা ও লুটপাট করে তিনটি ট্রাকে করে বাড়ির সমস্ত মালামাল, আসবাবপত্র, চালডাল, স্বর্ণালঙ্কার,নগদ ১৫ লাখ টাকা,  জেনারেটর, আইপিএস এমনকি বাড়ির পানি তোলার বৈদ্যুতিক মোটরটিও খুলে  নিয়ে যায় বলে স্থানীয়রা জানান। লুটপাট ও ভাঙ্গচুর প্রতিরোধে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকে আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে থামিয়ে রাখে ওই বিএনপি নেতা ও তার সাঙ্গপাঙ্গরা।

বাড়ির কেয়ারটেকার মো. আল আমিন জানান, সোমবার ৫ অগাস্ট বিকেলে প্রথমবার হামলার সময় ভিকটিম মৃত রামকৃষ্ণ পরিবারের লোকজন প্রাণ বাঁচাতে বাড়ির পিছনের দরোজা দিয়ে পালিয়ে যান।

সোমবার,৫ অগাস্ট রাতে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে ও স্থানীয়দের বাড়িটি দেখে রাখার নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে হামলাকারীরা লুটপাট শুরু করে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও আতঙ্কের বিষয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও সঠিক বিচার দাবী করছি।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জে দায়িত্বরত লে. কর্ণেল রিয়াদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও স্পর্শকাতর। আমরা বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবো।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo