• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নিরাপত্তার দাবিতে দিনাজপুরে সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ সমাবেশ, ৫ দফা দাবি পেশ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ বাড়ী ঘর মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাটের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে আজ শনিবার দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধনের কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মালম্বীরা। 

এসময় দাবির পক্ষে বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড বহন করে তারা। খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন অনেকে। 

সচেতন নাগরিক সমাজের ডাকে সকাল সাড়ে ১১ টার দিকে প্রেস ক্লাবের সামনের সড়কে সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা। কর্মসূচিতে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ শিশুরা। 

সমাবেশে  ৫ দফা দাবি পেশ করেছেন পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার রায়। দাবির মধ্যে রয়েছে, অবিলম্বে সংখ্যালয় মন্ত্রনালয় গঠন, সংখ্যালয়দের জন্য ১০% শতাংশ সংসদীয় আসন বরাদ্ধ, দ্রুত সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যা লঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিবোধে কঠোর আইন প্রনোয়নসহ বাস্তবায়ন এবং হামলার শিকার ক্ষতিগ্রস্হদের রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপুরন প্রদানের দাবি জানানো হয়েছে। 

দাবির পক্ষে আগামী মঙ্গলবার প্রতিটি উপজেলায় এবং বুধবার প্রেস ক্লাবের সামনে আবারো বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তারা। 

কর্মসূচিতে সংহতি জানান শিক্ষক শিক্ষিকাসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা। বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেলসহ সনাতন ধর্মাবলম্বী সংগঠনের প্রতিনিধিরা। 

সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের দেশ না ছাড়তে এবং তাদের জানমাল রক্ষাসহ  নিরাপত্তার দাবিতে বক্তব্য দিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

১

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

২

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৩

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

  • company_logo