• সমগ্র বাংলা

ভাতিজার হাতে চাচা খুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় কামাল হোসেন (৩৮) নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার (৭আগস্ট) দুপুরে বরুড়া উপজেলার পৌর সদর বাজারের জিরো পয়েন্টে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করে আপন ভাতিজা। নিহত কামাল হোসেন বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক। তিনি বরুড়া পৌর সদরের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানা ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী। 

স্থানীয়রা জানান, স্বেচ্ছাসেবক দলের নেতা কামাল হোসেন বরুড়া পৌর বাজারে ফলের ব্যবসা করতেন। বুধবার দুপুরে বরুড়া পৌর সদরের জিরো পয়েন্টের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বসেছিলেন কামাল হোসেন। এসময় টাকা সম্পত্তি ও মামলা বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্ক মধ্যে দোকানে ঢুকে কামাল হোসেনের আপন ভাতিজা মোহাম্মদ শামসুর হাতে থাকা ছুরি কামালের গলায় বসিয়ে দেয় আর ছুরি কামালের গলা ভেদ করে অপর দিকে বের হয়ে যায়। মারাত্মক আহত হন কামাল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বড়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির কমিশনার বলেন, খুনিদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এই ঘটনার তীব্র নিন্দা জানায়। 

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী  মুঠো ফোনে বলেন, আমরা শোনেছি। ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে।  আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo