• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন: নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলা ও বেশকয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ফলে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে দগ্ধ হয়ে আল মামুন (৩৫) ও শাহান (১৪) নামে দুইজন নিহত হয়। সোমবার রাতে ঠাকুরগাঁও রোড এলাকায় বালিয়াডাঙ্গী মোড়ে দোকানে অগ্নিসংযোগের সময় এ ঘটনা ঘটে।

এতে আরও বেশ কয়েকজন আহত ও অগ্নিদগ্ধ হন। তারা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। তবে আহতদের নাম ঠিকানা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, সোমবার রাতে বেশকয়েকজন দুর্বৃত্ত রোড এলাকায় দোকানপাটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও মালিকরা দোকানের ভেতরে লুকিয়ে পরলে দুর্বৃত্তরা বাহির থেকে দোকানের ঝাপ আটকে দেয় এবং অগ্নিসংযোগ করে। এসময় একটি দোকানের ভেতরে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে তা বিষ্ফরিত হয়ে ৬ জন গুরুতরভাবে দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শাহান ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়াার পথে গতকাল মঙ্গলবার ভোরে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল মামুনের মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে এখনও বিস্তারিত জানে না বলে জানায় তিনি। 

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo