• সমগ্র বাংলা

ফরিদপুরে শান্তি রক্ষায় বিএনপির সংবাদ সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে শান্তি রক্ষায়  বিএনপির ‌ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ‌। মঙ্গলবার ( ৬ ই আগষ্ট)  বিকেলে  সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক   শামা ওবায়েদ রিঙ্কু ।

সংবাদ সম্মেলনে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে বিএনপি নেতা কর্মীদের উপর বিভিন্ন ঘটনা তুলে ধরে

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক   শামা ওবায়েদ রিঙ্কু জানান,  অনেক আত্মত্যাগের বিনিময়ে যে বিজয় অর্জন করেছে সেটাকে আমাদের ধরে রাখতে হবে। এ বিজয় টি নিয়ে যেন কোন অপতৎপরতা   করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।  

তিনি আরো জানান, স্বাধীনতার পরে  এত বড় বিজয় ‌ বাংলাদেশের লোকজন ‌ দেখেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  ‌স্পষ্ট নির্দেশ দেশে যেন কোনরকম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখে, এজন্যই সবাইকে এখন থেকে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল  কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির  সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইচ্ছা, মহানগর বিএনপির আহবায়ক ‌ এ এফ এম কাইয়ুম জঙ্গি, আফজাল হোসেন খান পলাশ।  

সবাইকে দেশের এই মুহূর্তে  শান্ত থাকতে হবে বলেও সংবাদ সম্মেলনে বক্তারা জানান। এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য বৃন্দ এবং বিভিন্ন ‌ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকেল চারটার সময় শহরের ময়েজ মঞ্জিলে কোটা আন্দোলনে ছাত্র জনতা সহ বিএনপির নেতাকর্মীদের মৃত্যুতে সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ঢাকা উত্তরের মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। 

 এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে কোনভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়। আমাদের আওয়ামী লীগের মতো আচরণ করলে চলবে না। আমাদের আশেপাশের সকল সংখ্যালঘু সম্প্রদায় কে রক্ষা করতে হবে। কেউ যাতে তাদের কোন ক্ষতি না করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে জানান তিনি। 

মহানগর বিএনপি'র আহ্বায়ক একে কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি'র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব সহ নেতা কর্মীরা।

পরে কোটা আন্দোলনে ছাত্র জনতা সহ বিএনপির নেতাকর্মীদের মৃত্যুতে সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo