• লিড নিউজ
  • আন্তর্জাতিক

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তৈরি এফ-১৬ যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন: জেলেনস্কি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তৈরি এফ–১৬ যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।একটি বিমানঘাঁটিতে গোপন স্থানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেনে এফ-১৬। আমরা এটা পেয়েছি। এ সময় জেলেনস্কির পাশে দুটি এফ–১৬ যুদ্ধবিমান দেখা যায়।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৬ জঙ্গিবিমানের জন্য বহু দিন ধরে অপেক্ষায় ছিল ইউক্রেন। অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে।১৮ মাস অপেক্ষার পর জঙ্গিবিমানগুলো দিয়ে সহায়তা করার জন্য ডেনমার্ক, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।

তিনি বলেছেন, তাদের এমন আরও যুদ্ধবিমান প্রয়োজন। তবে জেলেনস্কি কোন দেশ থেকে কতগুলো জঙ্গিবিমান পেয়েছেন তা বলেননি। ইউক্রেন মূলত সোভিয়েত যুগের জঙ্গি বিমানের ওপর নির্ভরশীল। এই এফ-১৬ জঙ্গিবিমানগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হতে সহায়ক হবে।

মন্তব্য (০)





image

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু, অভিযানে বন্ধ অবৈ...

নিউজ ডেস্কঃ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি পর্যটক নিহতের পর অ...

image

‎দেশে বাড়ার দিনে বিশ্ববাজারে তেলের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক: দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন...

image

ইরানে সরকারি আয়োজনে বিশাল সমাবেশ, অস্ত্র হাতে লড়াইয়ের অঙ্...

নিউজ ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানে সরকারি উদ্যোগে আয়োজি...

image

‎স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ কর...

image

লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি

নিউজ ডেস্ক : লোহিত সাগরে ইতালি যুদ্ধ করতে নামেনি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছ...

  • company_logo