• সমগ্র বাংলা

বৃষ্টিতে ভিজে পাবনা শহরে হাজারো শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করেই এতে পাবনার বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢল নামে।

শিক্ষার্থীরা ৯দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে তারা সমবেত হয়। পরে বেলা ১২ টার দিকে মিছিল নিয়ে শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড় গোল চত্বরে সামনে এসে অবস্থান করেন।

এসময় ছাত্র-জনতা দফা এক দাবি এক, স্বৈরাচারির পদত্যাগ’, ‘আমার ভাই জেলে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’; ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘স্বৈরাচারির গতিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি শ্লোগান দেন।

এ সময় প্রশাসনের দায়িত্বরত পুলিশ, বিজিপি, র‌্যাব, ডিবিসহ সকল আইনর্শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যরা উপস্থিত ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ মিছিলে কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এসময় শিক্ষার্থীরা মাইক দিয়ে প্রশাসনের প্রতি আহবান জানান ন্যায় সঙ্গত এই আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য।

পাবনা শহরে বেশ কিছু সময় অবস্থান করে ১টার দিকে বিক্ষোভ মিছিলটি আবারও সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে কর্মসুচির সমাপ্তি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা।

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo