• সমগ্র বাংলা

চাটমোহরে মৎস্য খাতের টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ পালনের অংশ হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাটমোহরের আয়োজনে শুক্রবার (২ আগষ্ট) সকাল ১১টায় ‘মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন। 

আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার, চাটমোহর প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল, তরুণ মৎস্যচাষি উজ্জল হোসেন প্রমুখ। এসময় মৎস্যচাষি ও মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, মৎস্য খাতে কৃষির ন্যায় সরকারি ভর্তুকি প্রয়োজন। ভর্তুকি পেলে আরো তরুণ মৎস্য চাষে উদ্বুদ্ধ হবে। দেশের বেকার সমস্যা সমাধানে মৎস্য খাত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে।

এরআগে সকাল ৯টায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে পুকুর ও জলাশয়ের ভৌত রাসায়নিক পরীক্ষা করা হয় এবং মৎস্য চাষিদের পরামর্শ প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo