• সমগ্র বাংলা

উলিপুরে জোবায়ের হত্যার আসামিদের গ্রেপ্তারে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কলেজছাত্র জোবায়ের আমিন হত্যা মামলায় গেলো ১৩ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ার ১২ ঘন্টার মধ্যে এজহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করতে আল্টিমেটাম দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে এ হত্যা মামলাকে ঘিরে মানববন্ধন কালে এ হুশিয়ারি দেয়া হয়। মানববন্ধনটি উপজেলার প্রধান সড়ক ঘুরে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। এসময় নিহত জোবায়েরের পরিবারের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারের দাবি চাওয়া হয়।

জিয়াউর আমিন বলেন, এ ঘটনাকে ঘিরে আজ ১৩ দিন পাড় হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের এমন নিরব ভুমিকা কেন? এই হত্যাকাণ্ডের আগামি ১২ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ওই এলাকার দুই শতাধিক নারী-পুরুষ সহ নিহতের পরিবার ও বন্ধুবান্ধব অংশগ্রহণ করেছেন।

মানববন্ধন চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন উপস্থিত থেকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছেন। আমাদের পক্ষ থেকেও থানায় কথা বলা হয়েছে। ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, আসামি ধরতে পুলিশ কাজ করে যাচ্ছেন। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo