• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: “ভরবো মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে  বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা শেষে উপজেলা চত্বর  থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম সানোয়ার রাসেলের সঞ্চালনায় এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম সানোয়ার রাসেল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান শেখ ওয়ালী উল্লাহ্ রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপজেলার মৎস্য খামারি ও মৎস্য খাদ্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo