• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

 

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও কলেজ ছাত্র নিহত হয়েছে।

 পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ,  রোববার (২৮ শে জুলাই)  সকালে  উপজেলার ফরিদপুর - বরিশাল মহাসড়কের হামিরদী নামক স্থানে  নড়াইল  থেকে ছেড়ে ঢাকাগামী রোজিনা  পরিবহনের চাপায় ভাঙ্গা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নারগিছ খাতুন ঘটনাস্থলেই নিহত হন। তিনি নিজ বাড়ি থেকে তার কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন বলে ব্যাংকের ব্যবস্থাপক মানোয়ার হোসেন নিশ্চিত করেন।

অপরদিকে একই সড়কের তালমা নামক স্থানে একটি অজ্ঞাত পরিবহনের চাপায় মাহেন্দ্রের যাত্রী জাহিদ মোল্লা নামে এক কলেজ ছাত্র নিহত হয়। সে মাদারীপুর জেলার শিবচরের আশরাফ মোল্লার ছেলে এবং রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।

 

মন্তব্য (০)





image

‎পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারে...

১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...

image

আধুনিকতার ছোঁয়ায় কমেছে মাটির পণ্যের কদর, ঐতিহ্য ধরে রাখতে...

২

পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

image

রংপুরে ৪ খুন : আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল প...

৩

নিউজ ডেস্ক : রংপুর নগরীতে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণ...

image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা: স্বামীর ...

৪

ফরিদপুর প্রতিনিধি : যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন...

image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

৫

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

  • company_logo